চুলের প্রাকৃতিক পিএইচ বজায় রাখে, যা চুলে অকালে পাক ধরার আশঙ্কা কমায়।
চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। মাথার ত্বক পরিপূর্ণ পুষ্টি পায় এবং চুলের গোড়া মজবুত হয়।
পেঁয়াজের তেলে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুল পড়া রোধ করে। এ তেলের ব্যবহারে চুল পরিপূর্ণ পুষ্টি পায়। ফলে নতুন চুল গজানোর হারও বাড়ে।
অনেক সময়ে মাথার ত্বকে ব্যাকটিরিয়ার সংক্রমণের কারণেও চুল পড়ার সমস্যা শুরু হয়। এমন অবস্থায় চুলে পেঁয়াজের তেল লাগালে সংক্রমণ প্রতিরোধ হয়। তাতে চুল পড়াও বন্ধ হয়ে যায়। এজন্য প্রতিদিন পেঁয়াজের তেল চুলের গোড়ায় হালকা ঘষে লাগিয়ে নিন।